সিটিনিউজবিডি : গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা কালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৫টি মামলা রুজু হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিগত ২৪ ঘন্টায় মোট ৬৬ জন আসামী গ্রেফতার করা হয়। এর মধ্যে জিআর ০৮ জন ও সিআর ১২ জন ও সাজাপ্রাপ্ত ০১ জন আসামী গ্রেফতার করা হয়।
এছাড়াও চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ কর্তৃক গত ৪ সেপ্টেম্বর সকাল ৬ টা হতে আজ ৫ সেপ্টেম্বর সকাল ৬ টা পর্যন্ত ৪৮৭ টি মামলা রুজু হয়। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ১৩১টি। বিগত ২৪ ঘন্টায় কাগজপত্র বিহীন গাড়ী আটক ৬৭টি, তন্মধ্যে সিএনজি আটক ৯টি। গতকাল ট্রাফিক বিভাগ কর্তৃক আদায়কৃত জরিমানার আর্থিক পরিমান ৩,৮৪,২৫০/- টাকা।
