এবার তদন্ত দন্ডিতদের সম্পদের

0

জুবায়ের সিদ্দিকী/বাবর মুনাফ : এবার জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর তদন্ত হচ্ছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দন্ডিতদের সম্পদের হিসাবও তদন্তের আওতায় আছে সরকারের সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার। এছাড়া নেপথ্যে ভূমিকায় থাকা অর্থদাতাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

এক গবেষণায় জানা গেছে, গত চার দশকে জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নীট মুনাফার পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকা। শুধুমাত্র ২০১৫ সালেই প্রতিষ্ঠানগুলোর মুনাফার পরিমাণ ২ হাজার ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে।
সারাদেশে জামায়াত-শিবির নিয়ন্ত্রণ ৫৬১টি প্রতিষ্ঠানের নামের তালিকা দিয়ে ওই প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন এবং নেপথ্যের ব্যাক্তি সম্পর্কে অনুসন্ধান করতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.