গরু আছে বাজারে ক্রেতা নেই

0

স্টাফ রিপোর্টার : কোরবানীর বাকি আর এক সপ্তাহ। স্থায়ী পশু বাজারের পাশাপাশি অস্থায়ী পশুর বাজারগুলোতে চলছে বেচাকেনা। বাজারে ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে গরু আসতে শুরু করেছে। গরু অনুপাতে ক্রেতা কম হলেও বেশি দাম হাঁকছেন বিক্রেতারা- এমন অভিযোগ রয়েছে। তবে বিভিন্ন জেলা থেকে পশুবাহী ট্রাক মহাসড়কে জায়গায় জায়গায় চাঁদাবাজির শিকার হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, এ বছর গরু আসছে আস্তে আস্তে। এখনো বাজার জমে উঠেনি।
শনিবার চট্টগ্রামে বিবিরহাটের বাজার। সে থেকে জমবে বাজার এবং দামও নাগালের ভিতর আসবে। চট্টগ্রাম নগরীতে ৮টি পশুর হাট বসেছে। এখন অপেক্ষা ক্রেতার। তবে কোরবানীর আরো কয়েকদিন সময় থাকতে ক্রেতা টানতে পারছেন না পশুর হাটগুলো। প্রতিদিন দিনে রাতে গরু আসছে চট্টগ্রামের গরুর হাটগুলোতে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.