অনলাইন ডেস্ক : ভারী বৃষ্টি ও বন্যায় গ্রিসের উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশকিছু শহরের অংশ পানিতে ডুবে গেছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দেশটির বেশকিছু শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে।
ইতোমধ্যে কালামাতায় তিনজন ও স্পার্টায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় এক দমকলকর্মী জানান, তারা ৮০ ও ৬৩ বছর বয়সী দুই নারীর মরদেহ উদ্ধার করেছেন। গ্রিসের উত্তরাঞ্চলে বন্যার অবস্থা বেশি খারাপ।
কোথাও কোথাও বন্যার পানি সরে গেলেও অনেক গাড়ি আটকে আছে। সেগুলো সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করছে দমকলকর্মীরা।
