চট্টগ্রামে সাবেক সিভিল সার্জন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

0

স্টাফ রিপোর্টার : ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভারি যন্ত্রপাতি (এম.এস.আর) ক্রয়ে দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন সাবেক সিভিল সার্জন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা : সরফরাজ খান চৌধুরী।

এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি গতকাল বুধবার প্রতিবেদন দাখিল করেছেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ দুর্নীতির অভিযোগে ‘‘সাগর চুরি’’ বলে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনে মামলা করার সিদ্ধান্ত নিচ্ছে ব্যবস্থাপনা কমিটি। এছাড়াও ঐ মালামাল সরবরাহকৃত প্রতিষ্ঠান মেসার্স আহমদ ট্রেডার্স কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.