স্টাফ রিপোর্টার : প্রিয়জনের সঙ্গে গ্রামে ঈদের আনন্দ শেষে নগরীতে ফিরতে শুরু করেছে মানুষ। দলে দলে ফিরে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জীবিকার তাগিদে সকলে ফিরছেন কর্মস্থলে। নগরী ফিরে যাচ্ছে সেই চিরচেনা অবস্থায়।
এদিকে, বাস, ট্রেনে প্রচন্ড ভিড়, ভোগান্তি হচ্ছে, গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, শহরে ফিরছেন কর্মজীবি মানুষ। দীর্ঘদিন ছুটি থাকলেও তারা শহরে ফিরেননি।
