বিনোদন : অভিনেত্রী রচনা ব্যানার্জির বিচ্ছেদের গুঞ্জনের পর এবার খবর চাউর হলো কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিকের বিচ্ছেদের খবর। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে কোয়েল প্রেম করে বিয়ে করেছিলেন প্রযোজক নিস পাল সিংকে। বিয়ের পর চুটিয়ে সংসারও করছিলেন তারা। কিন্তু তার মধ্যেই যেন বিষাদের সুর বাজতে শুরু করেছে। কোয়েল বর্তমানে তার বাবার বাড়িতে থাকছেন।
শোনা যাচ্ছে, এখন নাকি কোয়েলে স্বামী অন্য এক নায়িকার প্রেমে মজেছেন। আর তাতে বেজায় চটেছেন ওই নায়িকা। তারপরই বাবা-মায়ের কাছে চলে এসেছেন তিনি। তবে এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তাদের। তবে টিনসেল টাউনে তাদের বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা চলছে। যদিও এ বিষয়ে কেউ কোনো বক্তব্য দেননি।
