সাদা কালো রঙিনে চম্পা

0

সিটিনিউজবিডি : টিভি পর্দার এক সময়ের জনপ্রিয় নায়িকা চম্পা। ক্যারিয়ারের ১২ বছরে তার অভিনীত ১০০টিরও বেশি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু বর্তমানে নিজের অনুকূল গল্প না পাওয়ায় চলচ্চিত্রে একদম অনুপস্থিত তিনি। তবে নিয়মিত অভিনয় করছেন নাটকে। এবারের ঈদে একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘সাদা কালো রঙিন’। এটি রচনা ও পরিচালনা করেছেন আলী ফিদা একরাম তোজো। দাম্পত্য জীবনের কলহ ও আর্থিক সংকট নিয়েই নাটকের গল্প তৈরি হয়েছে বলে পরিচালক জানিয়েছেন।
এ প্রসঙ্গে চম্পা বলেন, ‘নাটকে অভিনয় করলেও সব ধরনের গল্পের প্রতি আগ্রহ নেই আমার। তবে এ নাটকটির গল্প চমৎকার। যাতে সুন্দর একটি বিষয়কে আরও সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। গল্পের প্রয়োজনেই এতে অভিনয় করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ নাটকটি আজ সন্ধ্যা ৭টায় এনটিভিতে প্রচার হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.