আফরোজা খানম, রান্নাঘর : কাঁচা মরিচের রান্না বলতে আলাদা স্বাদ পাওয়া যায়। পরিবারে অনেকে ঝাল খেতে পছন্দ করেন। আজ তাদের জন্য নিয়ে আসলাম কাঁচা মরিচে মুরগির সহজ রেসেপি। তাই আসুন দেখে নিন কি করে ঘরে বসেই তৈরি করতে পারেন কাঁচা মরিচের স্বাদু মুরগির রান্না।
আপনার যেগুলো উপকরণ লাগবে : মুরগির মাংস ১২ টুকরো, আদা বাটা ১ চা-চামচ, রসুন, জিরা বাটা ১/২ চামচ, ধনেগুঁড়া, পেঁয়াজকুচি ও বাটা, কাঁচা মরিচ বাটা ১ চা-চামচ, লবণ ও তেল পরিমাণমতো, স্বাদমতো, পরিমাণমতো মসলা, ঘন তরল দুধ ১ কাপ, হালকা চিনি ও লেবুর রস।
প্রণালি : মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার পেঁয়াজকুচি, দারুচিনি, এলাচি, কাঁচা মরিচ, তেল, দুধ বাদে বাকি উপকরণগুলো মুরগির মাংসে ভালো করে মেখে ১০ মিনিট রেখে দিন। পাত্রে তেল গরম করে পেঁয়াজ হালকা করে ভেজে নিন। মাখানো মাংসের সঙ্গে দারুচিনি, এলাচি, দিয়ে ২৫-৩০ মিনিট রান্না করতে হবে। মাংস কষানো হলে ৩ কাপ পানি দিন। ঝোল ঘন হয়ে এলে দুধ ও কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট পর নামিয়ে নিন।
এরপর পরিবারের সাথে আপনার পছন্দ মতো করে সাজিয়ে পরিবেশন করুন আপনার ঝাল করা মুরগির রান্না।
