জিৎ-শুভশ্রী-সায়ন্তিকার ‘অভিমান’ ছবির ট্রেলার প্রকাশ

0

বিনোদন : এবারের পূজায় পরিচালক রাজ চক্রবর্তীর ‘অভিমান’ সিনেমাটি মুক্তি পাবে । এর আগেই ইউটিউবে প্রকাশ পাওয়া ট্রেইলার বেশ সারা ফেলেছে। জিৎ-শুভশ্রী-সায়ন্তিকার অভিনীতি ছবিটির শুটিং হয়েছে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি এবং ইউরোপের বিভিন্ন স্থানে। ইতিমধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে এই ছবির দুটি গান সিকোয়েন্সের ভিডিও। সোনু নিগমের কণ্ঠে ‘সঁইয়া’ এবং শান-শ্বেতার কণ্ঠে ‘মন বেচারা ছন্নছাড়া’— এই দুটি গান যে অসম্ভব জনপ্রিয় হয়েছে তা ঠিক বলা যায় না।

বাণিজ্যিক ছবির সব উপকরণই যে এ ছবিতে উপস্থিত তা ট্রেইলার দেখলেই বোঝা যায়। গত দুই তিন বছরে বাংলা ছবির বেশ একটা বলিউডি ‘মেকওভার’ ঘটেছে বলেই ধরে নেওয়া যায় অন্তত সিনেমাটির ট্রেইলার দেখলে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.