জুবায়ের সিদ্দিকী : আবাসিক বাণিজ্যিক ব্যবহার বন্ধে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ ভবন মালিক নোটিশ পেল। নোটিশের অপেক্ষায় আছে ৩২ ভবন মালিক।
সিডিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিচালিত অভিযানে এদের মধ্যে চার ভবন মালিকের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
এর আগে খুলশী, নাসিরাবাদ, হাউজিং ও চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালানো হয়েছে।
