কলেজছাত্র হত‌্যায় ৩ জনের যাবজ্জীবন

0

সিটিনিউজবিডি : দেড় যুগ আগে হাটহাজারীতে কলেজছাত্রকে হত্যা মামলায় এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবনপ্রাপ্ত সাজাপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ জাহাঙ্গীর, বেবী আক্তার ও মোহাম্মদ ফোরকান। এদের মধ্যে প্রথম দুইজন কারাগারে রয়েছেন আর ফোরকান পলাতক। ১০ বছর দণ্ডপ্রাপ্ত আনোয়ারা বেগমও কারাগারে আছেন বলে আইনজীবী জানিয়েছেন।
সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এই রায় দেন।
পিটিয়ে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১০ জনের সাক্ষ্য নিয়ে বিচারক রায় দিয়েছেন জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অঞ্জন বিশ্বাস বলেন, ১৯৯৮ সালের ১১ জুন হাটহাজারী উপজেলার সাদেক নগর গ্রামে এক পরিবারের মুরগি পাশের বাড়িতে যাওয়া নিয়ে ঝগড়ার একপর্যায়ে সংঘর্ষ হয়। সেসময় আসামিদের পরিবারের সদস্যদের লাঠির আঘাতে সাইফুল আলম নামে ১৯ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই আবদুর রহিম একটি হত্যা মামলা দায়ের করেন।
১৯৯৯ সালের জানুয়ারিতে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০১ সালের ৩০ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.