লেবু পাতায় মগজ ভুনা

0

নিলুফা আক্তার, রান্নাঘর : মগজ ভুনা খাইতে সব রকম মানুষ ভালোভাসে। মগজ ভুনা পছন্দ করে না এমন মানুষ কম পাওয়া যায়। তাই ঘরে বসেই তৈরি করতে পারেন এই সুস্বাদু খাবারটি। তাহলে দেখে নিন আপনার কি কি দরখার হতে পারে।

উপকরণ : মগজ ১টি, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, এলাচ ২টি, তেজপাতা ১টি, লেবু পাতা ৩-৪টি, লেবুর রস ১ চা চামচ, তেল পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ ও লবণ স্বাদমতো।

যে ভাবে প্রস্তুত করবেন : মগজ ভালো করে ধুয়ে মগজের সঙ্গে থাকা ছোট ছোট রগ বেছে পরিষ্কার করে নিন। একটি পাত্রে মগজ নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মগজ ভেঙে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও গরম মসলা হালকা ভেজে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে মগজ দিয়ে সামান্য পানি দিয়ে একদম মৃদু আঁচে রান্না করুন। মগজ সিদ্ধ হয়ে তেল উপরে উঠে এলে লেবুপাতা ও জিরা গুঁড়া ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রেখে নামিয়ে পরোটা বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.