বিদ্বেষপূর্ণ বক্তব্য দিচ্ছেন ট্রাম্প

0

অনলাইন ডেস্ক : সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া মাশাদা অভিযোগ করেছেন, নারীদের কলঙ্কিত করতে চাইছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ জন্যই তিনি বিদ্বেষপূর্ণ বক্তব্য দিচ্ছেন।

অ্যালিসিয়াকে জড়িয়ে ট্রাম্পের সাম্প্রতিক এক টুইটের জবাবে এ অভিযোগ করেছেন তিনি।

অ্যালিসিয়াকে একসময় ‘মিস পিগি’ বলে অপমান করেছিলেন ট্রাম্প। এ জন্য তাকে এখনো সমালোচনার মুখে পড়তে হয়।

সর্বশেষ এক টুইটে ট্রাম্প অ্যালিসিয়ার অতীত ইতিহাস ও সেক্স টেপ খতিয়ে দেখার আহ্বান জানান। টুইটে হিলারিকে জড়িয়েও বক্তব্য দেন ট্রাম্প।

ট্রাম্পের ওই টুইটের সমালোচনা করে হিলারি বলেন, এতে প্রমাণিত হলো স্বভাবের দিক থেকে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.