আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি মেয়রের মতবিনিময়

0

সিটিনিউজবিডি :   সনাতন ধর্মীয় সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় শারদীয় দুর্গোৎসব। আগামী ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত নগরীর ২৮৪টি পূজা মন্ডপে এই উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৩ অক্টোবর ২০১৬ খ্রি. সোমবার, সকালে নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রী অরবিন্দ পাল অরুপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিটি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, সিটি কর্পোরেশন ও পূজা কমিটির স্বেচ্ছাসেবক বৃন্দ সমন্বয় সাধন করে দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজা মন্ডপের আশপাশ এলাকা আলোকিত করা, রাস্তা সংস্কার করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করবে। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিটি পূজা মন্ডপে জেনারেটর বাবদ ৫ হাজার টাকা করে প্রনোদনা দেবে।

এ ছাড়াও পতেঙ্গা সমুদ্র সৈকত, অভয়মিত্র ঘাট ও কালুরঘাট কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন কর্মসূচির যাবতীয় ব্যয় ভার সংশ্লিষ্ট কাউন্সিলরের মাধ্যমে সিটি কর্পোরেশন বহন করবে। মেয়র জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পূজা মন্ডপ সহ সেবক কলোনী সমূহের পূজা মন্ডপের খরচ চট্টগ্রাম সিটি কর্পোরেশন বহন করে থাকে। তিনি বলেন, দুর্গোৎসবে কেবল মাত্র সনাতন ধর্মীয় সম্প্রদায়ই অংশ গ্রহন করে না । এ উৎসবে দল-মত নির্বিশেষে সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষ অংশ গ্রহণ করে।

তিনি উৎসব চলাকালিন সময়ে সকল ধরনের অধর্মীয় ও অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সুষ্ঠ ও সুচারু রূপে দুর্গোৎসব সম্পাদনে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে। মতবিনিময় সভা উপস্থাপনায় ছিলেন পরিষদের যুগ্ম সম্পাদক মিথুন মল্লিক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সুজিত দাশ।

সভায় প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট চন্দন তালুকদার, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন সহ মতবিনিময়ে অংশ গ্রহণ করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, বিমল কান্তি দে, বিদ্যা লাল শীল, সাবেক সাধারণ সম্পাদক অর্পন কান্তি ব্যানাজীর্ , রানা বিশ্বাস, সুমন দেবনাথ, কেন্দ্রীয় সদস্য স্বরুপ চৌধুরী শাওন, সহ সভাপতি লায়ন দিলিপ ঘোষ, দুলাল চন্দ্র দে, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, নিখিল ঘোষ, পুলক খাস্তগীর, বিপ্লব চৌধুরী, বিপ্লব সেন, বিলু ঘোষ, সুমন চৌধুরী, নটু ঘোষ, রাজিব চৌধুরী, বাপ্পী নন্দী, এড. টিপু শীল জয়দেব, শ্যামল মজুমদার সহ মহানগর ও ১৬ থানা কমিটির নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.