চন্দনাইশ বরকলে ১০ টাকা মূল্যের চাউল বিতরণ

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : উপজেলার বরকল ইউনিয়নে সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যের চাউল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।
গত ৩০ সেপ্টেম্বর সকালে উপজেলার মহাজনঘাটা এলাকায় অনুষ্ঠিত চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, আ’লীগ নেতা সেলিম উদ্দিন চৌধুরী, জাফরুল আলম চৌধুরী, নিবু বড়ুয়া, ইউপি সদস্য যথাক্রমে আহমদ হোসেন, নাসিম উদ্দিন, আহমদ হোসেন লেদু, বেলাল উদ্দিন চৌধুরী, আবদুল মুবিন, দিলীপ ভট্টাচার্য্য, ডিলার মো. দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারম্যান বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যের জনপ্রতি ৩০ কেজি করে ৩শ ৫০ জনকে চাউল বিতরণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.