সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব কেশব চক্রবর্তী এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আব্দুর রহিম, এসআই/রাছিব খাঁন, এসআই/আব্দুল মোনাফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ০৩ অক্টোবর বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড়স্থ ষ্টেশন রোডে যাত্রী ছাউনির ভিতর অবস্থিত ডালিয়া রেকর্ডিং সেন্টার নামীয় দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১) মোঃ সেলিম উদ্দিন শাকিল (১৮), পিতা-জাফর আহমেদ, মাতা-সাবেরা বেগম, সাং-ধোপাছড়ি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- মিয়া বাড়ী, মনছুরাবাদ, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম, ২) মোঃ রনি (৩০), পিতা-মৃত নজির আহমেদ, মাতা-সালমা বেগম, সাং-চরম্বা (আব্দুস সালাম সওদাগরের বাড়ী), থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-জলসা মার্কেট, ৫ম তলা, রোড নং ০৭, রিয়াজ উদ্দিন বাজার, আলমগীর এর ভাড়াঘর, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ৩) জামাল উদ্দিন (২২), পিতা-রফিক উদ্দিন, মাতা-খোরশিদা বেগম, সাং-মনিয়াবাদ, দুলু সিকদার বাড়ী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- বর্তমানে-জলসা মার্কেট, ৫ম তলা, রোড নং ০৭, রিয়াজ উদ্দিন বাজার, আলমগীর এর ভাড়াঘর, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ৪) মোঃ খোকন (১৯), পিতা-মোঃ ইসমাইল, মাতা-নুর বেগম, সাং-বহদ্দারবাড়ী, পো-পূর্বগুনদন্ডি, আলী মিয়া ডাক্তার বাড়ী, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- বর্তমানে-জলসা মার্কেট, ৬ষ্ঠ তলা, রোড নং ০৭, রিয়াজ উদ্দিন বাজার, আলমগীর এর ভাড়াঘর, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম’দের ১) ০১টি মনিটর, ২) ০১টি পুরাতন সিপিইউ, ৩) ৫০০টি ডিভিডি ক্যাসেট (যাহার মধ্যে পর্নগ্রাফি অশ্লীল দৃশ্য ধারণ করা আছে) ৪) ৭০টি অশ্লীল লেখা সমৃদ্ধ পর্ণ বই, ৫) ০১টি কালো রংয়ের ইভিডি ভিডিও প্লেয়ার, ৬) ০১টি ল্যাপটপ, ৭) ২,৩১০টি ডিভিডি ক্যাসেট (মুভি ও গানের পাইরেটেড) ৮) ০১টি ট্যাব ৯) ০৩টি ডিভিডি ক্যাসেট (যাহাতে অশ্লীল দৃশ্য সম্বলিত ছবি) সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অশ্লীল ডিভিডি ক্যাসেট, অশ্লীল বই এবং পর্নগ্রাফি ডিভিডি নকল করা সহ প্রকাশ্যে বিক্রয় করে আসিতেছিল বলিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরও খবর
