ফাঁসির রায় বহাল রাখায় খুশি ফরিদপুরবাসী

0

সিটিনিউজবিডিঃ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আলবদর নেতা ফরিদপুরের আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় খুশি ফরিদপুরের মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষ। তারা মনে করেন দ্রুত রায় কার্যকর করার মাধ্যমে ফরিদপুরকে কলংকমুক্তিতে আরো একধাপ এগিয়ে নিতে হবে। ফরিদপুরের বকচর ও খাবাসপুরে নানা অপকর্ম সংগঠিত করাসহ দেশব্যাপী তার নেতৃত্বে আলবদর বাহিনীর মাধ্যমে নারী ধর্ষণ ও হত্যাযজ্ঞসহ নানা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে তার নিজ জেলার মানুষ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.