চট্টগ্রাম সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট ঈদ বিক্রয় উৎসব উদ্বোধন

0

সিটিনিউজবিডি  :     চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির ঈদ বিক্রয় উৎসব ২০১৫ কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি আলহাজ্ব আহমেদ হোসাইন এর সভাপতিত্বে এক উদ্বোধনী অনুষ্টান গত ১৫ জুন বিকালে মার্কেট কার্যালয়ে অনুষ্টিত হয়।

এই উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোহাম্মদ হোসেন ও বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মাহমুদুল হক। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাসান দস্তগীর আজাদ, উৎসব কমিটির আহবায়ক খোরশেদ আলম ও প্রধান অতিথি ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মোহাম্মদ হোসেন।

উদ্বোধনী অনুষ্টান শেষে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত মেয়র। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, সহ-সম্পাদক বাবু নিপু নন্দী, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, অর্থ-সম্পাদক মাহবুব রশিদ, প্রচার সম্পাদক সফিক উদ্দিন, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন লিটন, সদস্য পেয়ারু সহ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারী বৃন্দ।

১ রমজান থেকে ১০০ টাকার মালামাল ক্রয় করলে ক্রেতাকে একটি কুপন দেওয়া হবে। ১০১ টি পুরস্কার ডিসপ্লে সেন্টার নিচতলায় ক্রেতাদের সুবিধার্থে প্রদর্শন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.