বিনোদন : বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রস্তাব ফিরিয়ে দিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের প্রচারণায় গিয়ে জ্যাকুলিনে মুগ্ধ রণবীর কাপুর। সেই মুগ্ধতা থেকেই ডিনারের অফার দেন রণবীর। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। খবর বলছে, সেই ‘রয়’ নামে ছবিটা করার সময় থেকেই ছবিতে জ্যাকলিনের দিকে যে উদাস, মন ভেঙে যাওয়া চাউনি নিয়ে তাকিয়ে থাকতেন, তা শুধুই অভিনয় নয়! সেই সময় থেকেই জ্যাকলিনের প্রেমে পড়েন রণবীর।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াহাটিতে ইন্ডিয়ান সুপার লিগের প্রচার করতে গিয়েছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও মহেন্দ্র সিং ধোনি। এ সময় জ্যাকুলিন থেকে নাকি একবারও চোখ সরেনি রণবীরের। জ্যাকুলিনে মুগ্ধ হয়ে ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন রণবীর। কিন্তু জ্যাকুলি তাকে ফিরিয়ে দেন।
তবে গুঞ্জন শোনা যাচ্ছে, জ্যাকলিনের এই না-এর কারণ সলমন খান! বলিউড বলছে, ‘কিক’ ছবিটা করার পর থেকেই ঘনিষ্ঠতা বেড়েছে তাঁদের। যার পরিণামে সালমনের ‘বিইং হিউম্যান’-এর জুয়েলারি সেকশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদটিও পেয়েছেন নায়িকা। তাই তিনি সালমনকে চটাতে চাইছেন না!
