বিনোদন : আনুশকা শর্মা ও বিরাট কোহলির প্রেমের সম্পর্ক কারো অজানা নয়। এবার খবর বেরিয়েছে তারা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বিরাট নাকি আনুশকাকে বিয়ে করতে চান। কিন্তু আনুশকা এখনই বিয়ে করতে রাজি নন। তিনি এখন নিজের ক্যারিয়ার গোছাতে ব্যস্ত। তাছাড়া এখন তার ক্যারিয়ার শীর্ষে। একের পর এক সিনেমার অফার আসছে তার কাছে। আর এমন সময় বিয়ের পিঁড়িতে বসতে চান না আনুশকা। আর এটাই নাকি তাদের বিচ্ছেদের পুরোনো কারণ। আর সেই পুরোনো কারণই নতুন করে দেখা দিয়েছে।
সিদ্ধান্তে অনড় আনুশকা। তাই সমস্যা সমাধানের বদলে তা আরো জটিল আকার ধারণ করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এখন একটায় প্রশ্ন তাদের ভক্তদের মনে, সত্যি বিচ্ছেদের ঘণ্টাধ্বনি বাজবে?
