পূজার ছুটিতে গ্রিসে যাচ্ছেন জিৎ

0

বিনোদন : দুর্গাপূজার আগে সদ্য মুক্তি পাওয়া ‘অভিমান’ ছবি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক জিৎ। কথায় কথায় জিৎ বলেন, আমি গত ১৪-১৫ বছর ধরে কাজ করছি। ফলে ইন্ড্রাস্ট্রিতে নতুন করে কাউকে কিছু আর আমার দেখানোর নেই। ইন্ড্রাস্ট্রিজুড়ে এত মানুষ, এত স্বপ্ন। সেলিব্রেশনের সময় সবাই নিজের নিজের কাজ নিয়ে আসছে। তাই সবাইকে শুভেচ্ছা।

এবার পূজাতে গ্রিসে যাওয়ার পরিকল্পনা রয়েছে জিতের। জানালেন, অনেকদিন ধরে কাজের চাপে রয়েছি। ছুটির দরকার ছিল। তাই পূজার মাঝামাঝি সময়ে ছুটি কাটাতে গ্রিসে যাচ্ছি।

জিৎ বরাবরই একটু ধরাছোঁয়ার বাইরে থাকেন। খোলামেলা অনুষ্ঠানেও খুব কম দেখা যায় তাঁকে। সোজাসাপ্টা জানিয়ে দিলেন, ‘কোথাও যাওয়ার কারণ থাকলে নিশ্চয়ই যাই। আমি সব সময়ই মানুষকে ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করি। পাবলিক ফাংশনে যে যাই না, তেমনটা কিন্তু নয়, তবে খুব একটা ঘন ঘন যাই না।

সম্প্রতি মুক্তি পেয়েছে জিতের নতুন ছবি ‘অভিমান’। বিশেষ কারো সঙ্গে অভিমান করার ইচ্ছে রয়েছে কি না তার উত্তরে জানালেন, ‘যত বেশি দর্শক দেখবেন, সেটাই আমার কাছে বিশাল পাওয়া। এ ছাড়া সেই রকম বিশেষ কেউ নেই।’ তবে জিতের বিশেষ বন্ধু কোয়েল। তাঁর প্রসঙ্গে বলতে গিয়ে বললেন, ‘আমি শিওর ও অভিমানের ট্রেলার দেখেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.