সৌন্দর্য ছেলেদের পছন্দ করেন না প্রিয়াঙ্কা

0

বিনোদন : সৌন্দর্য-সচেতন ছেলেদের পছন্দ করেন না প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি জনপ্রিয় মার্কিন টিভি টক শো ‘লাইভ উইথ কেলি’তে ছেলেদের সম্পর্কে তার এমন মনোভাব ব্যক্ত করলেন এই বলিউড সুন্দরী।

অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল- ছেলেদের সৌন্দর্য নিয়ে কী ভাবেন তিনি? উত্তরে প্রিয়াঙ্কা বলেন, আমার কাছে সৌন্দর্য নিয়ে বেশি সচেতন ছেলেদের খুবই বিরক্ত লাগে। কারণ এটি আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। ছেলেদের হওয়া উচিত এলোমেলো আর সৌন্দর্য নিয়ে উদাসীন। তার মানে এটা নয় যে অসুন্দর ছেলেদের আমার পছন্দ। কারণ আমি বলতে চাইছি যে তাদের ভেতর সৌন্দর্যবোধ থাকাটা খারাপ নয়। কিছু জিনিস আছে ছেলেদের চেয়ে বরং মেয়েদেরকেই বেশি মানায়!

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.