কারাগারে পাঠানোর নিদের্শ হাবিব-উন নবীকে

0

সিটিনিউজবিডি : বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার নাশকতার ৪০টি মামলার শুনানি শেষে ঢাকার সিএমএম আদালতের একাধিক হাকিম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সকালে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের এসব মামলায় হাবিব-উন নবী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

এসব মামলার বেশ কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

হাবিব-উন নবী সোহেলের আইনজীবী জয়নাল আবেদীন জানান, সকালে সিএমএম আদালতে আত্মসমর্পণ করে বিএনপির এই নেতা ৪০টি মামলায় জামিন আবেদন করেন। আদালতের বিচারকরা আবেদনের শুনানি নিয়ে তার জামিন নামঞ্জুর করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.