মিরসরাইয়ে সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

0

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে এক বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।

রবিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গেৃপ্তারকৃত ব্যক্তির নাম শাহ আলম (৫০)। সে ওই এলাকার মৃত মজিবুল হকের পুত্র।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, শাহ আলমের বিরুদ্ধে আদালত একটি মামলায় (নং ৩৯/৫) এক বছরের সশ্রম কারাদন্ড ও অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা রায় দিয়েছিলো।

দীর্ঘদিন ধরে সে পলাতক ছিলো। রবিবার রাতে বদিউল্লাহপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে সোমবার সকালে আদালতে প্রেরণ করেছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.