আওয়ামীলীগের কাউন্সিল : সুযোগ সন্ধানীরা সক্রিয়

0

জুবায়ের সিদ্দিকী/দিলীপ তালুকদার : হাইব্রিড, নব্যধনী, নব্য আওয়ামীলীগার, চাটুকার, দালাল, ভুঁইফোড় সংগঠনের জন্মদাতা, বেফাঁস কথায় পারদর্শী, সংকটের সময় দেশত্যাগী, সাবেক আমলা, ঘুষখোর, দুর্নীতিবাজ, হাফ নেতা থেকে পাতি নেতা এখন ঢাকায় ছুটছেন। উদ্দেশ্য আসন্ন কাউন্সিলে পদ প্রত্যাশী। এ নিয়ে এখন চলছে রীতিমতো প্রতিযোগিতা। ঢাকায় মন্ত্রি পাড়ায়, সচিবালয়, বনানী, গুলশান, বারিধারার মতো অভিজাত এলাকায় বসবাসরত শীর্ষ নেতা, মন্ত্রি ও নীতি নির্ধারকদের দ্বারে দ্বারে আর্শীবাদ ও দোয়া প্রত্যাশীদের অধিকাংশ সুযোগ সন্ধানী ও সুবিধাবাদী রাজনীতিবিদ।

দলের সিনিয়র নেতাদের ধারণা দেওয়া হচ্ছে, গ্রুপিং ও বিভেদের বিভাজনের রাজনীতির। দলে এখন কর্মীর চেয়ে নেতার সংখ্যাই বেশি। সবাই এখন নেতা। তবে সারাদেশের মতো চট্টগ্রামেও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা ২২ ও ২৩ শে অক্টোবরকে ঘিরে।
সবাই ভাবছেন, যারা আসছেন নতুন নেতৃত্বে। পুরনোদের আধিক্য থাকছে নাকি নতুন মুখ আসছে। কাউন্সিলের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই দৌড়ঁঝাপ বাড়ছে নেতাকর্মীদের মধ্যে। ক্ষমতায় আসার পর দলের কিছু এমপি ও শীর্ষ নেতা জামায়াত-বিএনপির নেতাকর্মীদের নিয়ে বগলদাবা করেছেন। এপিএস, পিএস রেখেছেন রাজাকারের পুত্রকে। সরকারি অর্থ নয় ছয় করছেন যারা তাদের নতুন কমিটিতে দেখতে চায়না নেতাকর্মীগণ।
অনুসন্ধানে ও দলীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় ডজন সাবেক ছাত্রনেতা রয়েছেন, যারা দীর্ঘদিন কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি। তারা এখন তীর্থের কাকের মতো অসহায় হয়ে তাকিয়ে আছেন দলটির নীতিনির্ধারকদের সিদ্ধান্তের প্রতি। কর্মমূল্যয়ন আর সাংগঠনিক দক্ষতায় তাদের সুদিন আসবেই। এমন ধারণা নিয়ে আগের মতই কাজ করে যাচ্ছেন। এরপরও আশংকা সুবিধাবাদীদের দাপটে শেষ পর্যন্ত সঠিক মূল্যয়নে সোনার হরিণ হয়ে যাবেনা। তবে অতি উৎসাহী নেতাদের ভীড়ে তিক্তবিরক্ত কেন্দ্রীয় নেতারাও।
জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের প্রাচীনতম দলের কাউন্সিল উপলক্ষে সারাদেশের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মূল দলের কাউন্সিল আর সহযোগী সংগঠন ও সাবেক ছাত্রনেতারা দলীয় কার্যালয়ে আসবেন না। এটা হতে পারেনা। এখানে নেতা হওয়ার কোন প্রতিযোগিতা নেই। এটা তাদের মধ্যে উৎসাহ ও উদ্দিপনা এবং ভালবাসা, ভালবাসা থেকেই নেতাকর্মীদের পদচারণা বাড়ছে। এতে দোষের কিছু নেই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.