মোরশেদ রানা : সৌদি আরবের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রাউন প্রিঞ্চ মোহাম্মদ বিন নায়েফ আত্নবিশ্বাসের সাথে জোর দিয়ে বলেন যে, সৌদি আরব নিরাপত্তা বাহিনীর কর্মীরা তাদের দেশের জন্য যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত হয়ে আছে।
সৌদি প্রেস এজেন্সি (sap) জানায়, প্রিন্স মোহাম্মেদ বিন নায়েফ এর রিয়াদের নিজ অফিসে দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, নিরাপত্তা বাহিনীর কমান্ডার, উচ্চপদস্থ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও অন্যান্য প্রিন্সদের সাথে এক সাক্ষাতকারে এই তিনি এই কথা বলেন।
এ সময় প্রিন্স নায়েফ আরো বলেন, যারা এই দেশ কে সুরক্ষিত রাখার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের অবদান ভুলার নয়। বিভিন্নভাবে তাদের অবদানের কথা উল্লেখ করেন।
তিনি সর্বশেষ দেশের সুরক্ষায় মহান আল্লাহ্ তালার প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন এবং সৌদি বাদশা ও দুই হারাম শরিফের খাদেম সালমান বিন আব্দুল আজিজ এর অবদান ও তার দেশের জনগনের একতা থাকার কথাও বিশেষ ভাবে উল্লেখ করেন। এবং সকলের সহযোগিতা কামনা করেন।
