বিনোদন : সালমানের সঙ্গে ‘বিগ বস ১০’ এবার লঞ্চ করতে চেয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনি ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’ ছবির সমস্ত অভিনেতাদের নিয়ে বিগ বসের বাড়িতে আসতে চান। সঙ্গে অবশ্যই ভিন ডিজেল।
দীপিকা বলেন, ওই ছবিতে কাজ করতে গিয়ে সব অভিজ্ঞতা আমি ভাগ করে নিতে চাই বিগ বসের বাড়ির প্রতিটি বাসিন্দাদের সঙ্গে। এদিকে বাববার ফিরিয়ে দিয়েছেন সালমানের সঙ্গে অভিনয় করার প্রস্তাব। কিন্তু শেষে কিনা দরকার পড়ল তাকেই। শুরু হতে চলেছে বিগ-বস সিজন টেন। বিখ্যাত এই রিয়েলিটি শোয়ের দশম পর্বে দীপিকাই খুব সম্ভবত হতে চলেছেন সালমানের প্রথম অতিথি। সেখানে নিজের প্রথম হলিউড ছবি ‘এক্সএক্সএক্স: রিটার্ন অফ দ্য জেন্ডার কেজ’ এর প্রচার করবেন দীপিকা।
বিগ বস-এর জনপ্রিয়তা কারও অজানা নয়। এই মঞ্চকে হাতিয়ার করতে চলেছেন হলিউড। তবে এবার আপত্তি নেই দীপিকার। যদিও বিগ বস-এর নবম পর্বে নতজানু হয়ে সালমান খানকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন দীপিকা।
কিন্তু তখন পরিস্থিতি ছিল আলাদা। কিন্তু এখন হাওয়া গরম। এমন সময় দীপিকা-সালমান মুখোমুখি! কি হবে সেদিন তাই নিয়েই এখন চলছে জলঘোলা।
জানিয়ে রাখা ভালও যারা কখনো না কখনো সালমানের সঙ্গে ছবি করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাদের নিজের শো-তে হাতের কাছে পেয়ে ছেড়ে কথা বলেননি সালমান। ঠিক যেমনটা হয়েছিল জুহি চাওলার সঙ্গে। জুহি একদা ফিরিয়ে দিয়েছিলেন সালমানের নায়িকা হওয়ার প্রস্তাব। তার পরে যখন বিগ বসের নবম পর্বে এসে তিনি সালমানের সঙ্গে ছবি করার কথা তোলেন তখন সালমান বেশ অপমানই করেন তাকে! হাসতে হাসতে বলেন, এখন জুহিকে কেবল একটাই চরিত্রে মানাবে! সেটা ছবিতে সালমানের মায়ের ভূমিকা! এখন দেখার পালা দীপিকার ভাগ্যে কি জোটে!
