আনোয়ারাতে মার্ডার : আটক ২ জন

0

গোলাম সরওয়ার : আনোয়ারাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় এক আওয়ামীলীগ কর্মী কফিল উদ্দিন (২৩) নিহত হয়েছেন।

জুঁইদন্ডি ইউনিয়নের চৌহানী বাজার থেকে নিহত কফিলসহ ৪/৫ জন রাতে বাড়ি ফেরার পথে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল তাদের উপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায়।

এই ঘটনায় জানে আলম ও ইউসুপ নামের ২ জনকে আটক করা হয়েছে। স্থানীয় জনগণ আহতদের চমেক হাসপাতালে পাঠালে কফিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় ১৬ অক্টোবর রাতে আনোয়ারা থানায় দায়ের করা হয়েছে মামলা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.