শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত সহ্য হবে না – মহিউদ্দিন চৌধুরী

0

সিটিনিউজবিডি :  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ,বি.এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, শ্রমিকদের বিভাজন করে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত ও ধ্বংসের চক্রান্ত সহ্য করা হবে না। তিনি আজ বিকেলে আমিন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনা কেটে খাওয়া দিন মজুর শ্রমিকদের স্বার্থে এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এর স্বীকৃতি হিসেবে তিনি জাতিসংঘ কর্তৃক চেইঞ্জ অব জেন্ডার এ্যাওয়ার্ড এবং চ্যাম্পিয়ান ৫০-৫০ এই দুইটি মূল্যবান পুরস্কারে ভূষিত হয়েছেন। এ জন্য তাকে অভিনন্দন জানাই। তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে পাটকল সেক্টরের সমস্যা সমাধানের জন্য এক হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছেন।

কিন্তু মিলের ম্যানেজমেন্টের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও সঠিক ব্যবস্থাপনার অভাবে আমিন জুট মিলকে আজ লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে। অথচ শ্রমিকরা উৎপাদন ক্ষমতার চেয়ে বেশি পণ্য উৎপাদন করেছে। এর পরেও শ্রমিকদের ৫ সপ্তাহের মজুরি, কর্মচারীদের দু মাসের বেতন, পিএফ লোন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পিএফ এর টাকা ও গ্যাচুয়টি প্রদান করা হচ্ছে না। তিনি দাবী করেন, শ্রমিক-কর্মচারীদের পদোন্নতি প্রদান এবং শ্রমিকদের মাঝে সৃষ্ট শ্রম অসন্তোষ নিরসন করতে হবে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লেবার শেট তৈরী, মেশিনের জন্য টেকসই যন্ত্রাংশ ও ভালমানের পাঠক্রয় করতে হবে।

তিনি শ্রমিকদের সর্তক থাকার পরামর্শ দিয়ে বলেন, কিছু সুবিধাবাদী লোক শ্রমিক কর্মচারীদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে। তারা গোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। এদের থেকে সাবধান থাকতে হবে।

শ্রমিকনেতা আবু তৈয়বের সভাপতিত্বে ও ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মজুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মো: ইয়াকুব, আলহাজ্ব মহব্বত আলী খান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমদ, শ্রমিক নেতা আবুল হোসেন আবু, হাজী ইব্রাহিম, মো: জাহাঙ্গীর ইসলাম সেন্টু, শ্রমিক নেতা হাবিবুর রহমান, শাকিল আহমেদ, এম জে আবেদীন লিটন, কামাল উদ্দিন, গাজী সেলিম, শহিদুল, রুহুল আমিন, আনোয়ার হোসেন, আবদুল মোতালেব, সাইফুল, জালাল আহমেদ, লোকমান হোসেন, মুজিবুল হক প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.