নগরীতে ৪০কেজি গাঁজা উদ্ধার;১আসামী গ্রেফতার

0

সিটিনিউজবিডি :  চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের স্পেশাল টিম- ০১ নং এর এসআই/ মোস্তাক আহামদ ও এসআই/ মোঃ মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে, এএসআই/ রতন কান্তি দত্ত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর সন্ধ্যা ৬.২০ ঘটিকার সময় পাহাতলী থানাধীন ডি.টি রোডস্থ হাজী ক্যাম্পের দক্ষিনে হাজী ফজর আলী মুন্সী বাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১) মোঃ সেলিম উদ্দিন (৪২), পিতা-মৃত হাজী আবু জাফর, সাং- ফজর আলী মুন্সী বাড়ী , ডিটি রোড, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম’কে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী উক্ত গাঁজাগুলি কুমিল্লা জেলা হইতে পাইকারী দামে ক্রয় করিয়া চট্টগ্রাম নগর নিয়ে এসে বিভিন্ন জায়গায় বেশী দামে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী’র বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.