সিএমপি’র কমিশনারের সাথে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাত

0

চট্টগ্রাম অফিস : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার এ্যালিসন ব্লেক এবং চট্টগ্রাম পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার পিপিএম এর সাথে তার অফিস কক্ষে একটি সৌজন্য সাক্ষাত করেন। গতকাল (১৯ অক্টোবর) বিকাল ৩.৩০ঘটিকা হইতে ৪.১৫ ঘটিকা পর্যন্ত এই সাক্ষাতকার হয়।

সাক্ষাতকারকালে ব্রিটিশ হাই কমিশনার এ্যালিসন ব্লেক জানান, বাংলাদেশ-ইংল্যান্ড ‍ক্রিকেট ম্যাচ উপলক্ষে যে নিরাপত্তা ব্যবস্থা প্রদান করেন তার জন্য বাংলাদেশ সরকার এবং সিএমপি’র প্রতি সন্তুষ্টি প্রকাশ ও প্রশংসা করেন।

সাক্ষাতকালে কমিশনার মহোদয় যে কোন আন্তর্জাতিক টূর্নামেন্ট ঘিরে বিশ্বমানের নিরাপত্তা প্রদানে সিএমপি’র সক্ষমতার কথা তুলে ধরেন এবং সিএমপি কমিশনার ভবিষ্যতে এই ধরণের আন্তর্জাতিক মানের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.