স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ১৩ জলদস্যুর আত্মসমর্পণ

0

বরগুনা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের দস্যু সাগর বাহিনীর প্রধানসহ তার সহযোগীরা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে বরগুনা সার্কিট হাউজ ময়দানে তার‍া আত্মসমর্পণ করেন।

জলদস্যুরা হলেন, সাগর বাহিনীর প্রধান আলমগীর শেখ ওরফে সাগর, কামরুল ফকির, আ. মালেক, আ. কাদের শেখ, হাফিজুর রহমান শেখ, কবির সরদার, দেলোয়ার শেখ, হাসান সরদার, নান্না ফকির, তোহিদুল ইসলাম, রাজু শেখ, লিটন হাওলাদার, তারিকুল গাজী। তাদের বাড়ি বাগেরহাট ও মোড় লগনজ উপজেলায়।

আত্মসমর্পণকালে জলদস্যুরা আটটি বিদেশি বন্দুক, রাইফেল, এলজি ও ৫৯৬ রাউন্ড গোলাবারুদ জমা দেন।

এর আগে, বঙ্গোপসাগরে জলদস্যু দমনে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জলদস্যু সাগর বাহিনীর প্রধানসহ দস্যুরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.