জেসমিন, রান্নাঘর : বাসায় সকালে কিংবা বিকালের নাস্তায় কিছু একটা মজাদার রান্না করতে চেষ্টা করছেন। তাহলে খুব সহজে একটা মজাদার রান্না করে নিতে পারেন আপনার বাসায়। রান্না আসলে ভালবাসা এই সামান্য রান্নাতেই প্রমান হবে। চলুন দেখে নেই “স্টিক নুডলস উইথ এগ” কিভাবে রান্না করবেন।
উপকরন : এক প্যাকেট স্টিক নুডলস (প্যাকেটের ভিতরে মশলা থাকে), মাঝারি দুইটা পেঁয়াজ কুঁচি, কম বেশি, কয়েকটা কাঁচা মরিচ (শিশুদের জন্য হলে একটা বা দুইটা), ডিম, একটা বা দুইটা, কয়েক চামচ তেল, একটু বেশি কম তাতে কি (তবে কম তেলে রান্না করতে মনোযোগ বেশি দরকার), লবন, বুঝে দেখে
প্রস্তুত প্রনালী : প্রথমে একটা হাড়িতে পানি গরম দিয়ে দিন। পানি গরম হয়ে গেলে নুডলস গুলো সামান্য ভেঙ্গে দিয়ে দিন। আগুন মাঝারি আঁচে থাকবে। নুডলস গুলো নরম হইয়ে যাবে, লক্ষ রাখতে হবে, যেন একদম গলে না যায়। দাঁতে দিয়ে দেখতে পারেন। নুডলস গুলো নরম হয়ে এলে তা চাকুনিতে ফেলে ধুয়ে নিন। এই সময়ে অনেকে সামান্য তেল দিয়ে মাখিয়ে নেয় যাতে নুডলস গুলো গায়ে গায়ে না লেগে যায়, তবে এটা আপনার ইচ্ছা। আপনি ধুয়ে,ভাল করে নাড়িয়ে রেখে দিতে পারেন। এবার অন্য একটা কড়াইতে কয়েক চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি ও মরিচ কুঁচি সামান্য লবন যোগে ভাঁজুন। ভাঁজা হয়ে গেলে আগুনের আঁচ কমিয়ে দিন। (এবং এই ফাঁকে ডিম গুলো একটা বাটিতে ফাটিয়ে নিন)। এবার ডিম গুলো কড়াইতে দিয়ে দিন। হাতে খুন্তি রাখুন। এগুল একটু একটু করে শক্ত হতে থাকবে। এবার খুন্তি দিয়ে উলটা পালটা করে ভেঙ্গে ঝুরা করে নিন। ঝরঝরে হয়ে যাবে। এবার নুডলস গুলো দিন। আগুনের আঁচ একটু বাড়িয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন। এবং প্যাকেটের ভিতরে পাওয়া মশলার প্যাকেটটা খুলে সব মশলা ছিটিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন। নাড়ান, প্রয়োজনে আগুন কমিয়ে দিন। ফাইন্যাল লবন স্বাদ দেখুন। লাগলে দিন, না লাগলে আর দরখার নেই। কয়েক মিনিট আগুন বাড়িয়ে নাড়িয়ে নামিয়ে নিন।
সকাল বিকেলের নাস্তায় এই সহজ রান্না চলতেই পারে। বড় ছোট সবাই এই রান্না পছন্দ করবেই। তবে আপনি চাইলে এই রান্নায় আরো কিছু সবজি, চিকেন লাগিয়ে আরো মজাদার করে নিতে পারেন।
