অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার সুলতানাহ আমিনাহ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে) স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কমপক্ষে পাঁচজন রোগী নিহত হয়েছেন। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। দেশটির সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।
এই অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা চালায়।
জানা যায়, অকগ্নিকাণ্ডের সময় আইসিইউতে রোগীর সংখ্যা ছিল ১৩ জন। হাসপাতালে চিকিৎসারত রোগীদের তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
