সিটিনিউজবিডি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল সন্ধ্যায় প্রকাশ হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নূর-ই-ইসলাম সেলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। পরে শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইলে তা দেখতে পারবে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
