আমিরের থুতুতে এক নম্বর নায়িকা

0

বিনোদন : শুটিং সেটে অভিনেত্রীদের সঙ্গে আমির খান যে দুষ্টুমি করেন এইটা সবার জানা। দুষ্টুমি করার জন্য ১৯৯০ সালে দিল সিনেমার সেটে হকিস্টিক নিয়ে এ অভিনেতাকে তাড়া করেছিলেন মাধুরী দীক্ষিত। সম্প্রতি ১৮তম মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে শুটিং সেটে আমিরের দুষ্টুমির অভিজ্ঞতা জানান ফারাহ খান।

ফেস্টিভ্যালে জো জিতা ওহি সিকান্দার পুনর্মিলনীতে উপস্থিত হয়েছিলেন সিনেমাটির কলাকুশলীরা। সেখানে ফারাহ বলেন, ‘আমির শুটিং সেটে বরাবরই দুষ্টুমি করেন। আমির সেটে নায়িকাদের হাত দেখতে চান। নায়িকারা উৎসাহ নিয়ে ভাগ্য গণনার আশায় তার দিকে হাত বাড়িয়ে দিলে তিনি হাতে থুতু ছিটিয়ে দেন।’

এ সময় আমির পাশে বসে মুচকি হাসছিলেন। ফারাহ খানের বক্তব্যের পর আমির মজা করে বলেন, ‘আমি যে নায়িকার হাতে থুতু দিয়েছি সেই এক নম্বর হয়ে গেছে।’

অনুষ্ঠান স্থলে ছিলেন অভিনেত্রী পূজা বেদি। তিনি এ মজায় যোগ দিয়ে বলেন, ‘আমি আমার মেয়ে আলিয়াকে বলেছিলাম, ‘তোমার আমির আঙ্কেলের কাছে যাও তিনি তোমার হাতে থুতু দিবেন।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.