সিটিনিউজবিডি : সাদার্ন ইউনিভার্সিটিতে ব্রিটিশ কাউন্সিল ইংরেজি পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ব্রিটিশ কাউন্সিল বুক কর্নার উদ্বোধন আজ রোববার (৩০ অক্টোবর) সাদার্ন ইউনিভার্সিটির বাংলাদেশের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল ও সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বক্তা ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উপ-পরিচালক মি. জিম স্কার্থ , উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ, রেজিস্ট্রার ড. মনতাজুল ইসলাম চৌধুরী, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আ ন ম আব্দুল মোক্ত্াদীর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের লাইব্রেরি ম্যানেজার মিসেস সরওয়াত রেজা, রিসোর্স সেন্টার অফিসার চট্টগ্রাম- মাসুদুল আলম এবং বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

উপাচার্য বলেন, সাদার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা অর্জনের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। ইতোমধ্যে সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষকদের অসংখ্যা প্রকাশনা বিশ্বের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি পড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি শিখার সুযোগ পাচ্ছে। এ ধরনের উদ্যোগের জন্য আমি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার প্রতি উৎসাহ দেবে।
মি. জিম স্কার্থ বলেন, সত্যি বলতে সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ফলাফল খুবই প্রশংসাযোগ্য এবং বই পড়ার প্রতি তাদের আগ্রহ দেখে আমি আনন্দিত। ইতোমধ্যে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসাযোগ্য সাফল্য অর্জন করেছে বিশেষ করে শিক্ষায়। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। সাদার্ন ইউনিভার্সিটির তরুণ শিক্ষার্থীরাই আগামীর স্বপ্নের বাংলাদেশ, তাদের হাত ধরে এগিয়ে যাবে দেশ।
উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ বলেন, সাদার্ন ইউনিভার্সিটি সব সময় শিক্ষার গুণগত মানে বিশ্বাসী। শিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিল ও সাদার্ন ইউনিভার্সিটি একসাথে কাজ করতে পেরে সত্যি গৌরবান্বিত। ভবিষ্যতেও ইংরেজি শিক্ষার প্রসারে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা করছি।
ব্রিটিশ কাউন্সিল ইংরেজি পড়া প্রতিযোগিতায়-২০১৬ প্রথম হওয়ার গৌরব অর্জন করে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন আকতার। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রিটিশ কাউন্সিল ও সাদান ইউনিভার্সিটির্র ইংরেজি পড়া প্রতিযোগিতার সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক জনাব মো. হাসান।
