সীতাকুণ্ডে ইয়াবাসহ আটক ২

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : সীতাকুন্ডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মহিলা ও ১জন পুরুষকে আটক করেছে।

জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৪টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে কুমিরা ইউনিয়ন এলাকার মাদকদ্রব্য ও ইয়াবা ট্যাবলেট বিক্রির সম্রাট মিনুনির মেয়ে রোজিনা আক্তারকে গাঁজাসহ এবং একই ইউনিয়নের নাছির আহমদকে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
আটককৃত রোজিনাকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমূল ইসলাম ভূইয়া ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় এবং নাছিরকে এক মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
অপরদিকে মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়ীয়া এলাকার মঞ্জুরকে ধরার উদ্দেশ্য তার বাড়ীতে অভিযান চালায় পুলিশ। তাকে পাওয়া না গেলেও তার ঘর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোঃ ইদ্রিছ, পরিদর্শক জীবন বড়ূয়া ও উপ-পরিদর্শক মোহাম্মদুলু হক উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধীদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.