গোলাম সরওয়ার : চট্টগ্রামের চান্দগাঁও থানার ওসি শাহজাহান কবির বদলীর ২ মাস পরে হলেও এখন বহাল তবিয়তে আছেন। একই সময়ে বদলী হওয়া ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম যোগদান করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানায়। বদলী ঠেকাতে ওসি শাহজাহান এখন তৎপর।
বিএনপি-জামায়াত কর্মীদের ওয়ারেন্ট থাকার পরও গ্রেফতার না করা, চার্জশীট থেকে নাম বাদ দেওয়া, হকার থেকে টাকা নেওয়া, অবৈধ বাস, মাইক্রো, টেম্পো ও সিএনজি স্ট্যান্ড থেকে মাসোহারা আদায়ের ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওসি শাহজাহান বাকলিয়াবাসী হওয়ায় তিনি বদলী হলেও এখনও রয়েছেন।
