সিটিনিউজবিডি : সাপ্তাহিক আজকের সূর্যোদয় এর চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত বিশেষ সংবাদদাতা , বৌদ্ধ ধর্মীয় নেতা, সাংবাদিক কাঞ্চন বড়ুয়া পরলোকগমন করেছেন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল দশটায় আমেরিকার বোস্টনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। গত ১৪ ফেব্রুয়ারি আমেরিকার বোস্টনে স্থায়ীভাবে বসবাসরত স্ত্রী ও দুই পুত্রের কাছে যান কাঞ্চন বড়ুয়া। কিছুদিন পর গুরুতর অসুস্থ অবস্থায় বোস্টন হাসপাতালে ভর্তি করা হলে তাঁর শরীরের হাড়ে ক্যান্সার ধরা পড়ে।১৯৯০ সাল থেকে থেকে আজকের সূর্যোদয় গ্রুপের সাথে কাজ শুরু করেনচট্টগ্রামের প্রায় সংবাদ কর্মীর সাথে কমবেশী তার তার সম্পর্ক ছিল।
এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাঞ্চন বড়ুয়ার মৃতদেহ আমেরিকার বোস্টনে একসপ্তাহ সংরক্ষণ করে ধর্মীয় আয়োজন সম্পাদনের পর আগামী বৃহস্পতিবার বোস্টনে অন্ত্যেস্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রয়াতের ছোট ভাই রাজু বড়ুয়া। এছাড়া আগামী বুধবার ফটিকছড়ি গ্রামের বাড়ি জাহানপুরে প্রয়াতের সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে মহাসংঘদান ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।
তাঁর অকাল মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির ঊদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় প্রয়াতের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার বিদেহী আত্মার সদগতি ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান ।
এছাড়াও সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী,চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন– সিইউজের সভাপতি এজাজ ইউসুফী, সহ–সভাপতি রতন কান্তি দেবাশীষ,সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি ইউনিট চিফ মাঈনুদ্দিন দুলাল ও ডেপুটি চিফ অনিন্দ্য টিটো, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন–বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য তপন চক্রবর্তী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম পেশাজীবী পরিষদ সভাপতি জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাশেম, নির্বাহী সভাপতি ডা. নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, সাপ্তাহিক আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকী, সিটিনিউজবিডি পরিবারের সকল সদস্য, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব ও সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের ও মহাসচিব ড. প্রণব কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, কাঞ্চন বড়ুয়া ১৯৬২ সালের ৪ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাহানপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
সিটিনিউজবিডি পরিবারের সকল সদস্য এর পক্ষ থেকে কাঞ্চন দা’র আত্মার কল্যান কামনা করছি।আমরা শোকাহত সবাই।
খবর প্রেস বিজ্ঞপ্তির
