উখিয়ার ২ যুবক ৪ বছর মিয়ানমার কারাগারে

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের ২ যুবক ৪ বছর ধরে মিয়ানমারের কারাগারে মানবেতর দিন যাপন করছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছেন। তারা ২ মামাতো ফুফাতো ভাই গত ৪ বছর আগে সাগর পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটক হয়। সে থেকে দীর্ঘ ৪ বছর যাবত মিয়ানমারের কারাগারে মানবেতর দিনযাপন করছে।
হাজিরপাড়া গ্রামের আমির হোছনের ছেলে আবুল হোছন (২৯) ও মকবুল আহমদের ছেলে জামাল হোছন (৩৩) সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই। দু’জনই টেকনাফ থানা পুলিশের বার্বুচি হিসাবে রান্না বান্নার কাজ করে আসছিল। এমতাবস্থায় তারা দুজন স্থানীয় মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সাগর পথে পাড়ি জমায়। পুত্র শোকে কাতর মকবুল আহমদ ও আমির হোছন জানায়, তাদের ধারণা ছিল ২ ছেলে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে।
সম্প্রতি মিয়ানমারের ইয়াঙ্গুন আনচিং/মালাবিন জেলের ৩নং ওয়ার্ড থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসা টেকনাফের এক যুবক নিখোঁজ জামাল হোছন ও আবুল হোছনের অবস্থান সম্পর্কে তাদের পরিবার পরিজনকে অবহিত করেন। তাদের পারিবারিক সূত্রে জানা যায়, তাদের হারিয়ে যাওয়া দুই ছেলে উদ্ধারে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে আবেদন করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের সাথে যোগাযোগ করলে উখিয়া থানাকে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অবহিত করবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.