নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলে অভিভাবক সমাবেশ

0

স্টাফ রিপোর্টার :  সদরঘাট নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলের উদ্যোগে গত ৫ নভেম্বর শনিবার সকাল ১১ টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা প্রধান শিক্ষক রণজিত সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক জুবায়ের সিদ্দিকী বলেন, শিশুদের প্রতি প্রত্যেক মা-বাবাসহ পরিবারের সকলের যত্নবান হতে হবে। আগামীদিনের স্বপ্ন কারিগর শিশুরাই। লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা দরকার। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহ প্রদান করছে। এতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে। বর্তমান সময়ে শিশু নির্যাতন বেড়েছে, শিশু নির্যাতন বন্ধে সরকারকে কঠিন আইন প্রনোয়ন করতে হবে।

স্কুল পরিচালক জুলফিকার আলী মুন্নার সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক সাজ্জাদ মাহমুদ রাসেল, সুরাইয়া ইয়াসমিন পান্না, সাবরিনা আহমেদ, নাসরিন আকতার তানিয়াসহ আরও উপস্থিত ছিলেন রফিক আহমদ, সাহেদ মাহমুদ রুবেল, মোঃ মোরশেদুল হক, নিজাম উদ্দিন, বিপ্লব দত্ত, স্মরন, অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ। সমাবেশের অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন রকমের নাচ, গান, কবিতা, ছড়া পরিবেশন করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.