নতুন পরিচয়ে হাজির হবেন হৃতিক

0

বিনোদন : অ্যাকশন অভিনয় কিংবা ডান্স মাস্টার হিসেবে বলিউড মঞ্চে সমানে দাপিয়ে বেড়ানো অভিনেতা হৃতিক রোশন। ডাক নাম ডুগ্গু। এবার নতুন পরিচালনার পরিচয়ে হৃতিককে দেখা যাবে। আর এ খবরটি নিশ্চিত করেছেন হৃতিকের বাবা রাকেশ রোশন।

হৃতিকের নতুন সিনেমা ‘কাবিল’-এর শ্যুটিংয়ের সময় ক্যামেরার পেছনে কাজ করার আগ্রহ এমন আলোচনার জন্ম নিয়েছে। যদিও হৃতিকের প্রথম সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’-এ নায়ক হওয়ার আগে আরও কয়েকটি ছবিতে সে আমার সহকারী হিসেবে কাজ করেছেন।

রাকেশ রোশন জানিয়েছেন ‘হৃতিক অবশ্যই ছবি পরিচালনা করবে। যদিও বলতে পারছি না সেটা কবে। অনেকটা সময় ধরেই পরিচালনার প্রশিক্ষণ পেয়েছে ও। ‘কাবিল’ পরিচালনায় বাপ-বেটার অবদান আছে কি-না এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন এর প্রযোজক রাকেশ রোশন। তিনি বলেছেন, ‘শুটিংয়ে প্রথম দিন আমি গিয়েছিলাম প্রথম ক্ল্যাপ দিতে। এরপর থেকে এর অভিভাবক পরিচালক সঞ্জয় গুপ্ত। তবে হ্যাঁ, সঞ্জয়, হৃতিক ও আমার সমান ভাবনা যুক্ত আছে এ ছবির সঙ্গে।

‘কাবিল’ ছবিতে হৃতিকের অভিনয় প্রসঙ্গে রাকেশ রোশন বলেছেন, ‘এতে বোঝা যাবে কতো ভালো অভিনেতা ও। দেখুন, কয়েক বছরে নানান চরিত্রে কাজ করেছে সে। এটা অবশ্যই বাহবা দেওয়ার মতো।’ ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৬ জানুয়ারি। এতে হৃতিকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন ‘ভিকি ডোনার’ ও ‘সনম রে’ তারকা ইয়ামি গৌতম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.