আওয়ামীলীগের সহ-সম্পাদক পদে ছাত্রনেতাদের তদবির

0

জুবায়ের সিদ্দিকী : আওয়ামীলীগের কার্যকরী কমিটিতে স্থান না পেয়ে চট্টগ্রামের সাবেক ৫জন ছাত্রনেতা এখন অপেক্ষায় উপ-কমিটিতে কোন পদ পাওয়া যায় কিনা সেদিকে। এই চেষ্টার তালিকায় আছেন মাঈনুদ্দিন হাসান চৌধুরী, শাহজাদা মহিউদ্দিন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সালাউদ্দিন মাহমুদ চৌধুরী ও ফরহান আহমদ।
সারাদেশ থেকে সাবেক ছাত্রনেতাদের মধ্যে যারা এই সহ-সম্পাদক পদের জন্য চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন তাদের তুলনায় এ পদের সংখ্যা অনেক কম। উপ-কমিটিতে সহ সম্পাদকের পদ রয়েছে মাত্র ৯৫টি। এই পদে স্থান করে নিতে হাজারের বেশী প্রত্যাশী তৎপরতা শুরু করেছেন।
আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী দলের ১৯টি কেন্দ্রীয় উপ-কমিটিতে অনধিক ৫ জন করে মোট ৯৫ জন সহ-সম্পাদকের পদ পূরণের বিধান রয়েছে। তবে এবার সর্বোচ্চ একশ সহ-সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে দলের নব নির্বাচিত সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.