সিটিনিউজবিডি : রাজনীতিবিদদের সঙ্গে রোববার ইফতার করবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
আজকের এ ইফতার আয়োজনে উপস্হিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরইমধ্যে দাওয়াত পৌঁছানো হয়েছে। এছাড়া ২০ দলীয় জোটের শীর্ষ স্হানীয় নেতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে প্রতিবারের মতো এবারও রমজানের প্রথম দিনে এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত শুক্রবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের লেডিস ক্লাবে তিনি এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
