দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

0

সিটিনিউজবিডি  :  চকবাজার থানায় বাদুরতলা জঙ্গিশাহ মাজার এলাকায় দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম তৌহিদুল আলম (২৬)। এ ঘটনায় অভিযুক্ত দুলাভাই জানে আলমকে (৪৮) আটক করেছে পুলিশ। শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, পারিবারিক বিরোধের জের ধরে বাসার মধ্যে শ্যালককে দুলাভাই দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুলাভাই জানে আলমকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.