গোলাম সরওয়ার : চট্টগ্রামে জাতীয় পার্টির মহানগর, উত্তর ও দক্ষিণের রাজনীতি এখন ড্রইংরুমে সীমাবদ্ধ। অস্তিত্বহীন হয়ে পড়েছে জাপার রাজনীতি।
গ্রুপিং-কোন্দলে জর্জরিত এই দলটির অবস্থা বেহাল। ২০১৩ সালের ৩০ মার্চ সম্মেলনের মাধ্যমে সোলায়মান আলম শেঠ চট্টগ্রাম মহানগর জাপার সভাপতি ও তপন চক্রবর্তীকে সাধারন সম্পাদক করে কমিটি গঠিত হয়।
২০১৪ সালের মধ্যবর্তী সময়ে জিয়া উদ্দিন আহমেদ বাবলু জাপা মহাসচিবের দায়িত্ব পাওয়ার পরপরই তার সুপারিশে আগের কমিটি ভেঙ্গে দিয়ে মাহজাবীন মোর্শেদকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেন এরশাদ। বর্তমানে জাপা চট্টগ্রামে যেন না ধরকা-না ঘটকা।
