মার্কিন দূতাবাস বন্ধ বৃহস্পতিবার

0

সিটিনিউজবিডি : ‌‌‘প্রাক্তন সৈনিক দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। বুধবার ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূতাবাস ছাড়াও কনস্যুলার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।

প্রাক্তন সৈনিক দিবস যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.