আনোয়ারা প্রতিনিধি : আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভা শুক্রবার বিকেলে চাতরী চৌমুহনী বাজার চত্ত্বরে অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এটির আয়োজন করে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল হাই বাবলু, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য জাকির হোসেন কিরন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সামশুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনছুর চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য ফজলুল করিম চৌধুরী বাবুল, মাঈনুদ্দীন খান পিন্টু, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো. মনছুর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল আবছার তালুকদার, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেদুল ইসলাম।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন হিরু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গণি রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আশীষ নাথ, রিদুয়ানুল হক রহিম, মোস্তাক আহমদ টিপু, মাষ্টার শাহ আলম, নবী হোসেন, মো. আনোয়ার, মো. নেজাম, ওসমান গণি মনছুর, দিদারুল ইসলাম, মো. ফোরকান, জসিম উদ্দিন, মো. হেলাল, আল জকির, জয়নাল আবেদীন ও আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম।
ইউপি চেয়ারম্যানদের মধ্যে মো. সোলায়মান, এম.এ কাইয়ুম শাহ্, শাহাদত হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন, অসিম কুমার দেব ও উপজেলা যুবলীগের সভাপতি আছহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ৭৫‘র পরবর্তী সময়ে দলের জন্য আখতারুজ্জামান বাবুর অবদান অবিস্মরণীয়। আখতারুজ্জামান চৌধুরী বাবু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আনোয়ারা তথা পুরো চট্টগ্রামকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করে গেছেন। কিন্তু জীবদ্দশায় তিনি সমাপ্ত করতে পারেননি। তার অসমাপ্ত কাজ শেষ করতে তারই সুযোগ্য পুত্র অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাই আজ ঐক্যবদ্ধভাবে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হাতকে শক্তিশালী করতে হবে।
